প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ
ডেস্ক নিউজ ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার নোয়াখালী সদর উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিকভাবে কয়েকটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে শাড়ি তুলে দেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, জেলা বিএনপির নেতা আবু নাছের, সলিমুল্লাহ বাহার হিরণ, ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং মাইজদী দেবালয়ের সাধারণ সম্পাদক রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম