প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
সিরাজদিখানে ১১ দলীয় ঐক্যের লং মার্চ বাস্তবায়নে জামায়াতের প্রস্তুতি সভা
মো. আবদুল আউয়াল , সহকারি সম্পাদক ||
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লং মার্চ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লং মার্চ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে উপজেলা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী। সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসাইন। সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ওয়াসিম মিয়া।
সভায় আগামী ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি জোরদার, দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম