প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
ডেস্ক নিউজ ||
হাফিজ রহমানঃ মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রাজধানীতে অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহীদুল ইসলাম, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন প্রফেসর ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, এমজেএফ; সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথি'র ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লাযন আফিয়া কনক,অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির চার্টার্ড প্রেসিডেন্ট এবং অতিথি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, পিএমজেএফ।কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয়। রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং মানবিক সেবায় সামাজিক অতিথি গ্রুপের অংশগ্রহণ বাড়ানো এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। রক্তদান কর্মসূচি বিষয়ে লায়ন সাইফুল ইসলাম পিএমজেএফ বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সহমর্মিতা, সামাজিক সচেতনতা ও পরোপকারের মানসিকতা জাগ্রত করার পাশাপাশি জরুরি সময়ে রক্তের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির এ উদ্যোগকে মানবিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য প্রয়াস। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, অতিথি লিমিটেডের জিএম লায়ন সৈয়দ মহিউদ্দিন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম