প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩০০
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে গত এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে তিন শতাধিক কিশোরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আটক ব্যক্তিদের মধ্যে ১৭০ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম,বিপিএম।প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, আটক কিশোরদের মধ্যে ১৭০ জনের অভিভাবককে ডেকে আনা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানে আটক সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম