প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
দুমকিতে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলে গ্রেপ্তার
ডেস্ক নিউজ ||
পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে দুই জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে লেবুখালী ও বাহেরচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জসিম হাওলাদার (৪৩) ও মো. হান্নান খান (৩০)। জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়ঙ্গল এলাকার বাসিন্দা। হান্নান খান একই উপজেলার নলুয়া এলাকার বাসিন্দা।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, মা ইলিশ শিকারের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম