প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
ভিপি নুর মানেই একটা বারুদ: রাশেদ খাঁন
ডেস্ক নিউজ ||
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ভিপি নুরের বক্তব্যে এমন তেজ ও শক্তি রয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে রাশেদ খাঁন বিরোধী রাজনীতিতে বলিষ্ঠ বক্তব্য ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তার মতে, দীর্ঘদিনের সংগ্রাম, জেল-জুলুম ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে একজন নেতার কণ্ঠে দৃঢ়তা তৈরি হয়। জামায়াত ও এনসিপির নেতাদের মধ্যে এ ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবারের ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, সরকারে যোগ দেওয়ার পর ভিপি নুরুল হক নুরের বক্তব্য আগের তুলনায় কিছুটা নমনীয় হয়ে পড়েছিল। তবে জামায়াত ও এনসিপির কথিত ভণ্ডামির বিরুদ্ধে বৃহস্পতিবার আবারও তার আগের সেই তেজস্বী বক্তব্যের প্রকাশ ঘটেছে।পোস্টের শেষাংশে রাশেদ খাঁন মন্তব্য করেন, ভিপি নুরকে ক্ষুব্ধ করার পরিণতি জামায়াত, শিবির ও এনসিপিকে ভোগ করতে হতে পারে। তিনি তার বক্তব্যে নুরের রাজনৈতিক অবস্থান ও বক্তৃতার দৃঢ়তার প্রশংসা করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম