প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ ৫৫ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
আব্দুর রাজ্জাক , জয়পুরহাট প্রতিনিধি ||
জয়পুরহাট সদর উপজেলার কোমড়গ্রাম (নলপুকুর) এলাকা থেকে ৯২ দশমিক ৫৪ গ্রাম হেরোইনসহ মো. মঈন উদ্দিন তালুকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, সিপিসি-৩,জয়পুরহাট।বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে সদর উপজেলার বন্ধু ইউনিয়নের কোমড়গ্রাম (নলপুকুর) গ্রামের হিমচী থেকে বটতলীগামী পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই সড়কে চেকপোস্ট বসায়। এ সময় একটি মোটরচালিত ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। ইজিবাইকটি থামার পর এর এক যাত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে উপস্থিত সদস্যদের সহায়তায় মঈন উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মঈন উদ্দিনের বাবার নাম মৃত সুলতান তালুকদার। তাঁর অস্থায়ী ঠিকানা জয়পুরহাটের কালাই উপজেলার কাথাইল এবং স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার জুবলীবাগান (খান সাহেব কাঁচারী) এলাকায়।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর তাঁর হেফাজতে থাকা ৯২ দশমিক ৫৪ গ্রাম হেরোইন বিকেল ৫টা ৩০ মিনিটে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়।পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম