প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের ফাঁসি কার্যকর
ডেস্ক নিউজ ||
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজের অপরাধে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।পরে মামলাটি বিচারিক আদালতে পাঠানো হলে পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘন ও অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে উচ্চতর কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। এরপর রাজকীয় ফরমানের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার মক্কা অঞ্চলে নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা ও বিচারব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ অনুযায়ী আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম