প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
দেশি-বিদেশি কুচক্রী মহলের ষড়যন্ত্র নিয়ে রিজভীর সতর্কবার্তা
আব্দুস সালাম মোল্লা,, স্টাফ রিপোর্টার ||
দেশি-বিদেশি একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অপচেষ্টা কারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের। দোসর ও আন্তর্জাতিক পরাশক্তির কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।বুধবার (১৪ অক্টোবর) সকাল১১.০০ঘটিকায় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবিরের বাড়িতে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিতে অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন ওচরভদ্রাসন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশা। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি উল্লেখ করেন, ১৭ বছরে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশের মাটিতে ষড়যন্ত্রে বিরুদ্ধে জনগণ নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্যাতিত ও অসহায় কর্মী মো. লকাই বিশ্বাসের পরিবারের জন্য নবনির্মিত একটি বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা এবং স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ সেলটি সারা দেশে অসহায়, নির্যাতিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করছে। মানবিক বাংলাদেশ গড়ে তোলা এবং দলের ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও পুনর্বাসনের এ উদ্যোগ দলের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করবে এবং মানবিক কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগাবে।এতে দল চাঙ্গা হবে এবং সুসংগঠিত হবে। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির কমিটির সেক্রেটার ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এমপি,তিনি বলেন সরকারের উন্নয়ন মানবিক কর্মকাণ্ড কৃষক দলের আন্তর্জাতিক সম্পাদক আলমগীর কবির মানবিক সেবা মূলক কর্মকাণ্ডে ব্রিজ কালভার্ট অসুস্থদের চিকিৎসা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এ ধরনের মানবিক কর্মকাণ্ডে বৃত্ত শীলদের কে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানটি বাস্তবায়ন ও ছিলেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কবির।বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মোদারেস আলী ইছা।চরভদ্রাসন উপজেলা বিএনপির প্রস্তুত কমিটির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মোল্লা। সদরপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান বদু। ভাঙ্গা বিএনপির সভাপতি খন্দকার সেলিম হোসেন। যাঁরা পেলেন সহায়তাঅনুষ্ঠানে লকাই বিশ্বাসের পরিবারের জন্য বাড়ি উপহার দেওয়ার পাশাপাশি অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা এবং চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়। এ ছাড়া ১০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।স্বাবলম্বী করার লক্ষ্যে আমিন বেপারি ও বাদশা মোল্লাকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। চিকিৎসার জন্য সেক মিন্টু ও লালনকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।সেলাই মেশিন পেয়েছেন সুফিয়া খাতুন (চর হাডুগতী), রত্না আক্তারী (গোপালপুর), লাভনী আক্তার ও ফেরদৌসী (আরজ খাঁ পঞ্জী), সায়েদা আক্তার, স্বর্ণা আক্তার, পারভীন (গাজীরটেক), রত্না আক্তার, মিলি আক্তার ও রূপসী।অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান।জেলা বিএনপি'র এ সময় ফরিদপুর জেলা ও চরভদ্রাসন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সর্বাত্মক নিরাপত্তায় প্রোগ্রামের আগের দিন ওপ্রোগ্রামের দিন নিরাপত্তা মূলক কাজে সর্বদায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন ওচরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সফর আলী সহ একদল চৌকস পুলিশ নিয়োজিত ছিল। ‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবীর এবং চরভদ্রাসন উপজেলা বিএনপির সদস্য মোস্তফা কবির।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম