প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
কুলাউড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আছুরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিপন মিয়া বড়লেখা উপজেলার কাশেমনগর এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশাচালক ইসলাম মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান,দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিপন মিয়ার মৃত্যু হয়।দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে জুড়ী সরকারি হাসপাতালসংলগ্ন এলাকা থেকে চালককে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না দুর্ঘটনা ও ট্রাকচালক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম