প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
জয়ের পর সৌদি আরবের প্রতি ভালোবাসা প্রকাশ রোনালদোর
স্পোর্টস ডেস্ক ||
নেফতচির বিপক্ষে জয়ের পর আল নাসরের সমর্থকদের চমকে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়ে সবার নজর কেড়েছেন তিনি। ইয়েমেনভিত্তিক হুথিদের হামলায় যখন দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, তখন রোনালদোর এই পদক্ষেপ বিশেষভাবে আলোচনায় এসেছে।সোমবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেফতচিকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের ৪২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এর আগে অ্যাঞ্জেলোর গোলে এগিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে নেফতচির ডিফেন্ডার বুয়ান সিগের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে।তবে ম্যাচটি ঘিরে শুরু থেকেই ছিল কিছুটা উদ্বেগ। রিয়াদে খেলা শুরুর মাত্র ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স নিরাপত্তা সতর্কতা জারি করে। এ কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। সম্প্রতি ইয়েমেনভিত্তিক হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের একাধিক এলাকা লক্ষ্যবস্তু হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
খেলা যখন বন্ধ ছিল, ক্যামেরায় তখন রোনালদোকে দেখা যায়। তিনি আল নাসরের জার্সিতে থাকা সৌদি পতাকায় চুমু খাচ্ছিলেন। সৌদি আরবে খেলতে আসার পর থেকে এই দেশের প্রতি তার যে কৃতজ্ঞতা, দৃশ্যটি তা-ই বোঝায়। ম্যাচ শেষে তিনি আরেকভাবে নিজের এই অবস্থান তুলে ধরেন।
উদযাপনের মাঝখানে রোনালদো সমর্থকদের কাছে একটি স্কার্ফ চান। সেই স্কার্ফে ছিল সৌদি পতাকা। তিনি সেটি কাঁধে জড়িয়ে নেন। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির মধ্যে এই কাজ তার উদযাপনকে আলাদা মাত্রা দিয়েছে।
আল নাসরের পরের ম্যাচ ১৬ অক্টোবর। সৌদি প্রো লিগে তারা আল আহলির মুখোমুখি হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম