প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
মেহেরপুরে ছেলের হাসুয়ার কোপে বাবা নিহত
ডেস্ক নিউজ ||
মেহেরপুর সদর উপজেলার ঝাঁউবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলে সাহাবুল ইসলামের (৪০) হাসুয়ার কোপে হাবিল উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হাবিল উদ্দিন ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধারালো অস্ত্রের আঘাতে হাবেল শেখের গলা ও বাম হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, ‘ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামে বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপারসহ আমি নিজে পুলিশের টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম