প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
তারেক রহমান সরকার চালাচ্ছেন না: ফেসবুক স্ট্যাটাসে হাসনাত
ডেস্ক নিউজ ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অবস্থা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আর সরকার পরিচালিত হচ্ছে না।
আজ সোমবার বিকেল ৪টা ৩ মিনিটে স্ট্যাটাসটি দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। দুই বাক্যের স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন, তারেক রহমান (প্রধানমন্ত্রী) আর এই সরকার পরিচালনা করছেন না। বিএনপি সরকার হাইজ্যাক হয়ে গেছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম