প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
বান্দরবান পার্বত্য জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে নাজনীন সুলতানার যোগদান
মো: আলম, জেলা প্রতিনিধি ||
বান্দরবান প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলায় নতুন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন নাজনীন সুলতানা।আজ ১২ অক্টোবর ২০২৬ ইং, রোজ রবিবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।এ সময় তিনি বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সানিউল ফেরদৌস এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদান উপলক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।নবাগত জেলা প্রশাসক নাজনীন সুলতানা সকলের সহযোগিতা কামনা করেন এবং বান্দরবান জেলার উন্নয়ন ও জনসেবায় নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বিদায়ী জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌসের কর্মকালের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত কর্মকর্তারা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম