প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁ জেলার পত্নীতলায় ২৫ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় এ কাজে ব্যবহৃত একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল ও জব্দ করা হয়েছে। জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত ৮ টার দিকে উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি হাটপুকুর গ্রামে সুনিল টপ্পোর মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।পুলিশ সুপার মহোদয়ের, বিশেষ নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উপজেলার উষ্টি (বাজার) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. আব্দুর রউফ ওরফে রুবেল (৩৫) এবং মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৩০)। আটক করে। এ সময় তাঁদের নিকটে থাকা অবস্থায় ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল ও জব্দ করা হয়েছে।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এধরণের তৎপরতা কে এলাকা বাসী ইতিবাচক কর্ম বলে মনে করছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম