প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক ||
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ (১১ অক্টোবর)। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছার পাশাপাশি ছেলে আব্রাম খান জয়ের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অপুকে শুভেচ্ছা জানায় জয়। অপুর ফেসবুক পোস্টে উঠে এসেছে ছেলের ভালোবাসার প্রকাশ; যেখানে জয় লিখেছে, “হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মাম্মি।”সঙ্গে জুড়ে দিয়েছে একগুচ্ছ ভালোবাসার ইমোজি। উল্লেখ্য, ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ থাকা অপু নাচ শেখার সূত্র ধরে একসময় অভিনয় জগতে পা রাখেন। ২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে এই অভিনেত্রীর।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম