প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
এবার বন্ধ সৌদির আরেক বিমানবন্দর
ডেস্ক নিউজ ||
সৌদি আরবে নিরাপত্তাজনিত কারণে জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়তে না পারায় আটকা পড়েছেন যাত্রীরা।রোববার (১১ অক্টোবর) জেদ্দা বিমানবন্দরে নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ তথ্য জানান।তিনি বলেন, নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ফ্লাইট ছাড়ানো সম্ভব হচ্ছে না। এখনো যাত্রীদের বোর্ডিং শুরু করা যায়নি। বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে।এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। এর প্রভাব পড়েছে বিমান চলাচলেও।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, হুথিদের হামলার কারণে শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া ও রিয়াদ এয়ারের ফ্লাইট রয়েছে।ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকাগামী যাত্রীদের অপেক্ষায় থাকতে হচ্ছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম