প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে আটক সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
ডেস্ক নিউজ ||
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের মধ্য থেকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু-র প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে জানানো হয়, দিল্লির লোধি এস্টেটে অবস্থিত নিজ বাসভবনের সামনে থেকে সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।চলমান এ বিক্ষোভ ঘিরে এ নিয়ে ভারতের চারজন সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করল দিল্লি পুলিশ। এর আগে একই আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আটক করা হয়। সাবেক শীর্ষ জনপ্রতিনিধিদের ধারাবাহিকভাবে আটকের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত কড়াকড়ি দেখা দিয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম