প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
মধ্যনগর বংশীকুন্ডাদঃইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ এর পিতা আলী আমজদ তালুকদারের ইন্তেকাল
অমৃত সামন্ত , উপজেলা প্রতিনিধি ||
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমেদ এর পিতা আলী আমজদ তালুকদার অরফে কনুমিয়া(৭৬)শেষ নিঃশ্বাসের সাথে ইন্তেকাল ফরমাইয়াছেন।৮ই অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন।তিনি বংশীকুন্ডা কলেজের প্রতিষ্ঠাতা,মহান মুক্তিযুদ্ধে স্বশরীরে পাঁচগাও ক্যাম্প ইনচার্জে ও নেতৃত্বে অংশ নেন।ছাত্র ইউনিয়ন রাজনীতি,ন্যাপ(মোজাফফর)এর রাজনীতিতে জড়িত থাকায় মুক্তিযুদ্ধে ট্যাকেরহাট,মহিষখলা সাব-সেক্টর গঠনের পর কমরেড নজির হোসেনের নেতৃত্বে বিশেষ গোয়েন্দা দলে সদস্য হিসেবে ট্যাকেরহাট ও মহিষখলা সাব-সেক্টর দুটির মধ্যে গোপনীয় প্রতিবেদন আদান প্রদানের কাজে নিয়োজিত হন।স্বাধীনতা পরবর্তী সময়ে ন্যাপ (মোজাফফর) এর সার্বক্ষণিক কর্মী হিসেবে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় রাজনৈতিক,সাংগঠনিক দায়িত্ব পালন করেন।তিনি বংশীকুন্ডা বাজার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক,বংশীকুন্ডা বাজার জামে মসজিদ,শাহ আরেফিনিয়া হাফিজিয়া মাদ্রাসার অন্যতম উদ্যোক্তা ছিলেন।তার দ্বিতীয় ছেলে এবিএম জুয়েল তালুকদার বংশীকুন্ডা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা।তৃতীয় ছেলে সাংবাদিক অমিত হাসান রাজু বর্তমানে ইউরোপ প্রবাসী।তিনি জীবদ্দশায় সুনামের সহিত জীবন অতিবাহিত ও তিন পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।সদ্যপ্রয়াতের দাফন পারিবারিক কবরস্থানে এবং তাঁর মৃত্যুতে মধ্যনগর তথ্য দেশ ও বাহিরে থাকা অসংখ্য শ্রেণীর লোকজন শোকাহত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম