প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
বিদ্যালয় বাঁচাও, শিক্ষার্থী বাঁচাও-স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন
শাহজামাল শাওন, কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন নুরুর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।গত ১ মাস আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বটতলা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।মানববন্ধনে বক্তারা বলেন, এর আগে একই দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করা হয়েছিল। তখন প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি। তদন্ত বা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ থেকেই আজকের আবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়েছে বলে জানান তারা।বক্তারা বলেন, প্রধান শিক্ষক নুরুল আমিন নুরুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের যে অভিযোগ উঠেছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করতে হবে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।এ সময় প্রধান শিক্ষকের অপসারণসহ দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা হয়নি বলে জানিয়েছেন মানববন্ধনকারীরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম