প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডেস্ক নিউজ ||
নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান পরিষ্কার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের প্রাপ্য পানি আদায়ে সরকার কাজ করে যাচ্ছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।হুমায়ুন কবির বলেন, অনিয়মতান্ত্রিকভাবে ক্ষমতায় আসা কোনো সরকার জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না। তার মতে, এ কারণেই আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে সফল হয়নি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে বাংলাদেশ আন্তরিক এবং এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে খুব শিগগিরই ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।তিনি আরও বলেন, বর্তমান আলোচনা ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথ সহজ করতে পারে। তবে শুধু বাংলাদেশের আগ্রহ থাকলেই হবে না; এ ক্ষেত্রে প্রতিবেশী দেশকেও সমানভাবে সহযোগিতা ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসতে হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম