প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি ||
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগের বিভিন্ন মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে RFST কার্যক্রমের আওতায় হাম-রুবেলা সংক্রমণের কারণ অনুসন্ধান এবং MR ও EPI ভ্যাক্সিনেশন স্ট্যাটাস নিরূপণে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে জরিপ পরিচালিত হচ্ছে।এই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে জরিপ কার্যক্রম পরিচালনা করেন।মাঠপর্যায়ের এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম এবং সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।সঠিক তথ্য ও মাঠপর্যায়ের বাস্তব চিত্রের ভিত্তিতে হাম-রুবেলা নিয়ন্ত্রণ এবং টিকাদান কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে এ জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম