প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ৩
মো: রিজওয়ান হোসাইন, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার চোলাই মদ বা চোয়ানি এবং এগুলো তৈরির উপকরণ (ওয়াশ) ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে চোলাই মদ তৈরির আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে প্রায় ১ হাজার লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মদ তৈরির উপকরণ ও চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।এ সময় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলে যথাক্রমে, ---- ১. বান্দন (৪৫), পিতা—কিনা২. সুজিত (২১), পিতা—বান্দন৩. রহিন (৩৬), পিতা—গংগাগ্রেপ্তারকৃত তিনজনই নওগাঁর পত্নীতলা থানাধীন বদলপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম