প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
ডেস্ক নিউজ ||
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিকে পাঠ্যক্রমের অংশ করা হবে।তিনি আরও জানান, ২০২৮ সাল থেকে প্রয়োজনের ভিত্তিতে শিক্ষাক্রমে বিভিন্ন পরিবর্তন ও সংশোধন আনা হবে। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নতুন বইও যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনসহ শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম