প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
শিশির ভেজা বিস্তীর্ণ মাঠে দোলছে কৃষকের সোনালী স্বপ্ন
জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি ||
বাকেরগঞ্জে মাঠের পর মাঠে বিস্তীর্ন সবুজের গালিচা বিছানো আমন ফসলের ক্ষেতে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন।উপজেলার মাঠ প্রান্তর জুড়ে এখন সবুজের গালিচা মোড়ানো আমন ফসলের সমারোহ। সবুজে ঘেরা মাঠ জুড়ে কৃষকের মনে এখন ভালো ফলেনের দোয়া প্রার্থনা। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি আমন মৌসুমে আশানুরূপ ফলনের প্রত্যাশা আমন চাষীদের। উপজেলার ১৪ টি ইউনিয়নের জনপদে এখন চোখ ধাধানো সবুজ আমন ফসলের সমারোহ। যেই সবুজ ক্ষেতের মাঝে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকেরা। ভালো ফলনের আশায় সকাল সন্ধ্যা আমন ক্ষেতের নানাবিধ পরিচর্যায় লিপ্ত রয়েছেন কৃষকগন। সরেজমিনে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে আলাপ করলে তারা জানান, এ বছর আমন ধান রোপণের পর এখন পর্যন্ত ক্ষেতের অবস্থা ভালো। আল্লাহর মেহেরবানীতে বড় কোন প্রাকৃতিক দুর্যোগ হয়নি। তাই সবাই ভালো ফলনে আশাবাদী। তবে শেষ পর্যন্ত আবহাওয়া উপর নির্ভর করবে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা।অপরদিকে উপজেলা কৃষি বিভাগ আমন ধানের উৎপাদন বাড়াতে নিয়মিত মাঠ পর্যায়ে রোগ বালাই দমনে কৃষকদের সচেতনতা মুলক পরামর্শ প্রদান করছে।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইছা জানান, এ বছর উপজেলায় মোট ২৭৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, এবং এই আবাদের আওতায় ২২০০ শত কৃষকের মাঝে প্রত্যেককে ২০ কেজি সার ও ৫ কেজি ধান বীজ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আবহাওয়া অনুকুল থাকলে এবং বড় ধরনের কোন প্রাকৃতিক বিপর্যয় না হলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম