প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত সিলেটের জাহেদ আল-হাসান
||
আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:শিশু সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তায় কাজের স্বীকৃতি হিসেবে International Children’s Peace Prize 2026-এর জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন সিলেটের ওসমানীনগরের তরুণ উদ্যোক্তা ও সামাজিক সংগঠক জাহেদ আল-হাসান। তাঁর প্রতিষ্ঠিত শিশু সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তাবিষয়ক উদ্যোগ iSafe BD-এর মাধ্যমে পরিচালিত কার্যক্রমের ভিত্তিতে এ মনোনয়ন পেয়েছেন তিনি। আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা KidsRights-এর অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৬ সালের nominee হিসেবে তাঁর প্রোফাইল প্রকাশ করা হয়েছে।মাত্র ১৭ বছর বয়সে শিশুদের ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কাজ শুরু করেন জাহেদ। iSafe BD-এর মাধ্যমে সাইবার বুলিং, অনলাইন হয়রানি, প্রতারণা ও অনলাইন শোষণ থেকে শিশু-কিশোরদের সুরক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি নিখোঁজ শিশুদের দ্রুত শনাক্ত ও তথ্য প্রচারে Digital Missing Child Alert System তৈরির উদ্যোগ নেন তিনি। KidsRights-এর তথ্য অনুযায়ী, শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে তিনি ২০টিরও বেশি স্কুল ও কলেজে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।শিশু সুরক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন জাহেদ। বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের ওসমানীনগর ইউনিটের সঙ্গে কাজ করার পাশাপাশি ২০২৪ সালের বন্যায় নিজস্ব অর্থায়নে বন্যার্ত ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেন তিনি।স্থানীয় উদ্যোক্তাদের নিয়েও কাজ করেছেন জাহেদ। ২০২৪ ও ২০২৫ সালে ওসমানীনগর উদ্যোক্তা মেলা আয়োজনের সঙ্গে যুক্ত থেকে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ তৈরি করেন। এর মাধ্যমে স্থানীয় ব্যবসা ও তরুণ উদ্যোক্তাদের কার্যক্রমকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়।প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতেও কাজ করছেন জাহেদ। National Tech Award 2024-এ ‘Teen Freelancer’ হিসেবে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি International Digital Business Award 2025-এও পুরস্কৃত হয়েছেন তিনি। শিশু নিখোঁজ অ্যালার্ট ও সাইবার নিরাপত্তায় iSafe BD-এর কার্যক্রমের জন্য Star Bangladesh Award 2025-এও উদ্যোগটি স্বীকৃতি পেয়েছে।KidsRights-এর প্রোফাইলে জাহেদের কাজের প্রধান ক্ষেত্র হিসেবে Child Protection, Children with Disabilities এবং Digital Safety উল্লেখ করা হয়েছে। ওসমানীনগর থেকে শুরু হওয়া iSafe BD-এর কার্যক্রমকে আরও বিস্তৃত করে শিশুদের নিরাপত্তা, ডিজিটাল সচেতনতা ও অধিকার নিয়ে কাজ করে যেতে চান তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম