প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
বারিধারায় মেহেদী নিহতের ঘটনায় কিশোরের জামিন আবেদন খারিজ
ডেস্ক নিউজ ||
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম (২৪) গাড়িচাপায় নিহতের ঘটনায় করা মামলায় ১৭ বছর বয়সী কিশোরের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।আদালত বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোর দ্রুত জামিনে বের হয়ে গেলে সমাজে নেতিবাচক বার্তা যাবে। একই সঙ্গে শিশুদের জন্য এটি ইতিবাচক বার্তা হবে।কিশোরের জামিন আবেদন নাকচের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম