প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন
ডেস্ক নিউজ ||
নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় বিদ্যুৎ গ্রাহকদের মতামত ছাড়াই প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে থাকা ব্যানারে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে আলোচনা না করে এ ধরনের কার্যক্রম পরিচালনার প্রতিবাদ জানান তারা।বক্তারা বলেন, গ্রাহকদের মতামত ও সুবিধা-অসুবিধা বিবেচনা না করে প্রিপেইড মিটার স্থাপন করা হলে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তি ও অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে হতে পারে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে আলোচনা করার দাবি জানান তারা।এ সময় বক্তারা বিদ্যুৎ সরবরাহের মানোন্নয়ন, লোডশেডিং কমানো এবং গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।মানববন্ধন শেষে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন । একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম