প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান
ডেস্ক নিউজ ||
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।আদালতে নেওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর ক্ষেত্রে মোরশেদ নামে এক পুলিশ কর্মকর্তা আখতারুজ্জামানের হাত ধরলে তিনি ওই কর্মকর্তাকে ধমক দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘সাবধান, ডোন্ট টাচ মি’।এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি, কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। পরে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম