প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
পীরগঞ্জে ট্যাপেন্টাডলসহ চাচি-ভাতিজা আটক
নাজমুল হোসেন, ঠাকুরগাও প্রতিনিধি ||
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও একটি সুজুকি মোটরসাইকেলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সম্পর্কে চাচি-ভাতিজা।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিক্রির টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়রা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম