প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
ডেস্ক নিউজ ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটির সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।এদিকে পূজার ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তাই নিয়মিত ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর রোববার।সব মিলিয়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম