প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
মৌলভীবাজারে সীমান্ত এলাকায় দুইটি একনলা বন্দুক উদ্ধার
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীন কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৮৬/এম থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্র দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বিজিবি জানিয়েছে,সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র,মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক বলেন,সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম