প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ
ডেস্ক নিউজ ||
জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন।এর আগে মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই এলাকার সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ঘটনার পর তার পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। একই সঙ্গে হামলার ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে।এদিকে মিষ্টির আগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্কের কথা সামনে এসেছে। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগ ঘিরে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম