প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান
স্পোর্টস ডেস্ক ||
পাকিস্তান এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে। দ্বিতীয় সেমিতে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। মাত্র ৪৫ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়ে ১২৪ রানের বড় জয় পেয়েছে ভারত। ফলে এশিয়ান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ স্বর্ণ জয়ের লড়াইয়ে আবারো মুখোমুখি হতে যাচ্ছে।নিশিন করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নেয় প্রায় অপরিচিত এক দল নিয়ে টুর্নামেন্টে আসা শ্রীলঙ্কা। বিপরীতে প্রতিপক্ষ ভারত যেন সোনা জয়ের পণ নিয়ে এসেছে। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে সবাই জাতীয় দলের নিয়মিত মুখ। আগে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের দল ১৬৯ রান তোলে।১৭০ রানের জবাবে নেমে প্রথম দুই ওভারে কোনো রান করার আগেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। উইকেট পতনের এই স্রোত কোনোভাবেই আটকাতে পারেনি তারা। পুরো ইনিংসে একজন ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত ট্রিকি উইকেটে ২৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে সূর্যবংশী ওপেন করতে নেমে ২১ বলে ৬ চার, ২ ছক্কায় খেলেন ৩৮ রানের ইনিংস। তাতে জুতসই পুঁজির ভিত পায় ভারত। মিডল অর্ডারে বাকিদের ব্যর্থতার মাঝে গোটা ইনিংস টেনে নেন ইশান। ৪৬ বলে ৪ বাউন্ডারি, ৫ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন তিনি।বৃষ্টিতে কয়েকদিন ঢাকা থাকা ও ব্যবহৃত উইকেটে ১৬৯ করার পর ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে যায়। পরে শ্রীলঙ্কার ব্যাটিং দুর্দশা ম্যাচটাকে করে ফেলে অতি সংক্ষিপ্ত। ভারতের বোলিং ঝাঁজে ৯.৫ ওভার টিকতে পারে তারা।বোলিংয়ে দুই উইকেট করে নিয়েছেন বুমরাহ, অক্ষর আর অভিষেক। ওয়াশিংটন সুন্দর পেয়েছেন ১ উইকেট। এই জয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হলো ভারত। রোববার সোনা জয়ের লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।এদিকে বড় হারের পর স্বর্ণপদক জয়ের লড়াইয়ের দিনেই ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম