প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
ভূরুঙ্গামারীতে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন
মোঃ মেছবাহুল আলম , কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনামূল্যে পিপিআর টিকার ৪র্থ ডোজ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুজ্জামান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম শান্ত, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলামসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ভূরুঙ্গামারী উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩ থেকে ১২ মাস বয়সী ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হবে। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।পিপিআর ছাগল ও ভেড়ার একটি সংক্রামক রোগ। এ রোগের প্রাদুর্ভাব কমাতে নিয়মিত টিকাদানের গুরুত্ব রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে ৩ থেকে ১২ মাস বয়সী ছাগলকে টিকাদান কেন্দ্রে নিয়ে এসে বিনামূল্যে টিকা দেওয়ার জন্য খামারি ও ছাগল পালনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম