প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
আসল জামদানি চেনার সহজ উপায়
ডেস্ক নিউজ ||
দুর্গাপূজার শপিংয়ে আভিজাত্য ও ঐতিহ্যের ছোঁয়া পেতে ঢাকাই জামদানির কোনো বিকল্প নেই। প্যাস্টেল শেড কিংবা গাঢ় রঙ—যেটাই বেছে নেওয়া হোক না কেন, সঙ্গে মানানসই ব্লাউজ আর সোনা বা অক্সিডাইজড গহনায় জামদানির সাজে আসে অনন্য সৌন্দর্য। তবে বাজারে মেশিনে বোনা নকল জামদানির ভিড়ে আসল শাড়িটি চিনে নেওয়া অনেকের জন্যই চ্যালেঞ্জিং।কেনার সময় মাত্র ১ সেকেন্ডেই আসল ও নকল জামদানির পার্থক্য বুঝে নেওয়া সম্ভব। জেনে নিন আসল জামদানি শনাক্ত করার সহজ উপায়:শাড়িটি উল্টে দেখুন। জামদানির উল্টো দিকে যদি ছোট ছোট কাঁচা সুতা বা ছাঁটা সুতা বের হয়ে থাকে, তবে সেটি নিশ্চিতভাবে মেশিনে বোনা নকল জামদানি।তাঁতিরা একটি একটি করে সুতা হাতে ঘুরিয়ে আসল জামদানি বোনেন। ফলে আসল শাড়ির সোজা ও উল্টো—দুই পিঠই দেখতে প্রায় সমান ও নিখুঁত হয়। এক নজরে দেখলে শাড়ির সামনের দিক ও পেছনের দিক আলাদা করা সহজ নয়।আসল ঢাকাই জামদানির নকশা অত্যন্ত সূক্ষ্ম, হালকা এবং তা স্পর্শ করলে খুবই মখমলের মতো মসৃণ অনুভূত হয়। অন্যদিকে, মেশিনে বোনা শাড়িতে নাইলনের মিশ্রণ থাকায় তা তুলনামূলক ভারী ও খসখসে হয়।এবার দুর্গাপূজায় ঢাকাই জামদানি কেনার সময় শাড়িটি উল্টে দেখলেই মুহূর্তেই চিনে নিতে পারবেন আসল তাঁতের জামদানি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম