প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন
ডেস্ক নিউজ ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম, বিশ্বনেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক এবং সফরের সার্বিক বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম