প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঈশ্বরদীতে বৃক্ষরোপণ অভিযান
||
বিশেষ প্রতিনিধি:“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকাপুর আনসার ও ভিডিপি ক্লাব প্রাঙ্গণে ঈশ্বরদী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা জেলার কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার। তিনি ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আনসার-ভিডিপির সদস্যসহ সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান তিনি।কর্মসূচিতে ঈশ্বরদী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রহমতুল বারী, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মনিরা জান্নাত এবং ভাতাভোগী সদস্য-সদস্যারা অংশ নেন।পরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে এ ধরনের কর্মসূচি বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম