প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা
ডেস্ক নিউজ ||
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখছে সরকার। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় এবং এ বিষয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে। তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় ও চলমান মামলাগুলোর বিষয়ও আলোচনায় রয়েছে বলে জানান তিনি।তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকেও এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। পাশাপাশি সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের আলোচনাতেও বিষয়টি গুরুত্ব দিয়ে তোলা হচ্ছে বলে জানান তিনি।শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকার বিষয়টিকে মূলত বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিষয় হিসেবেই দেখছে। এ ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম