প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে কান্দাপাড়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান
সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি ||
টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতাপল্লীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তারকৃতরা হলেন: মো. স্বপন (৩৪): দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের মৃত জিন্নাহ মিয়ার ছেলে। বিশ্বনাথ দাস (৪২): টাঙ্গাইল শহরের কাগমারী পালপাড়ার মৃত বৈদ্যনাথ দাসের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান ও উপপরিদর্শক তপু খান আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ এবং মো. নাজমুস সাকিব পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ৪৫৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম