প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সরকার জুন গ্রেফতার
শাহজাহান আলী, নীলফামারী প্রতিনিধি ||
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মনিরুজ্জামান সরকার জুনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নাশকতা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় বোতলাগাড়ীর পোড়ারহাট সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ। এর আগেও তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে সৈয়দপুর থানায় করা জুলাই আন্দোলনে এক কৃষককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়েছিলেন। এবার তাঁকে গত ২০২৫ সালে পুলিশ বাদী হয়ে করা নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা। তিনি আরও বলেন, উক্ত মামলার তাঁকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম