প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি'র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি ||
সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক২০২৫ প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ পদক তুলে দেন।২০২৫ সালের সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা, সেবায় অনন্য নজির, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের এ পদকের জন্য মনোনীত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে শামসুল হাবিবের নাম পিপিএম-সেবা পদকের জন্য চূড়ান্ত করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদকের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে পিপিএম-সেবা পদকের জন্য নির্বাচিত হন ৪৪ জন।জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিবের এ অর্জনে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রীয় এ স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম