প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
ভারত থেকে ফিরে এলো ২ তরুণী
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ||
দুই বছর আগে ভালো কাজের প্রলোভনে দালালরা ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যান। ভারত থেকে ফিরেএলো পাচার হওয়া দুই তরুণী।২ বছর কারাভোগ শেষে দেশে।সোমবার বিকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ দুই তরুণীকে বাংলাদেশে হস্তান্তর করে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের (ওসি) সাইফুর রহমান। ফেরত আসা দুই তরুণীরএকজনের বাড়ি খুলনায়,অন্য জনের ময়মনসিংহে।সাইফুর রহমান বলেন, দুই বছর আগে রাতের আঁধারে বাংলাদেশ সাতক্ষীরা জেলা, সীমান্ত দিয়ে দালালরা ওই দুই তরুণীকে ভারতে নিয়ে যান। পরে তারা মহারাষ্ট্রের একটি পার্লারে কাজ করতেন। সেখানে অবৈধভাবে থাকার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।পরে মানবাধিকার সংগঠন ‘মন্ডুয়া গার্লস হোম’ তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের যোগাযোগের মাধ্যমে সোমবার তারা দেশে ফেরেন।ওসি বলেন, ইমিগ্রেশনের কাজ শেষে দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় দেওয়া হয়। পরে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব নেয়। সংগঠনটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম