প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে একই দিনে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এমএ আউয়াল আশিক, মুন্সীগঞ্জ প্রতিনিধি ||
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক ঘটনায় একদিনে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার রশুনিয়া ও কেয়াইন ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারের কাঠপট্টি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলার শয়নকক্ষ থেকে সকাল ১০ টায় একরামুল হক (৩৮) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি টিএমএসএসের সিরাজদীখান শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ওই ভবনের একটি অফিস কোয়ার্টারে থাকতেন। সকাল ১০টায় রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।সে কুড়িগ্রাম জেলার রাজাজার হাট থানার চাকিরপশার গ্রামের আছের উদ্দিনের ছেলে।অন্যদিকে, একই দিনে বিকাল ৩ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে বাড়ীর পাশে নিজের ঔষধের ফার্মেসি থেকে আমিনুল ইসলাম(৪০ ) নামে আরেক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ইসলামপুর গ্রামের শহিদুল শিকদারের ছেলে।সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম