প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে সাংবাদিক কর্মশালা
এম.শাহীন আল আমীন , জেলা প্রতিনিধি ||
জামালপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ২দিন ব্যাপি সাংবাদিক কর্মশালা শেষ হয়েছে সোমবার বিকালে । উন্নয়ন সংঘের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার( ২৭ সেপ্টেম্বর) ও সোমবার ( ২৮ সেপ্টেম্বর) কর্মশালায় অংশগ্রহণ করেন জামালপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক। আলোচ্য বিষয় ছিলো গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার ভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন।বেইস, এ্যাকশন এইড, বাংলাদেশ সরকার, কিংডম অফ দা নেদারল্যান্ড ও ইউএনএফপিএ যৌথভাবে এর আয়োজন করে। কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়ে আলোকপাত করা হয়।কর্মশালায় আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন ইউএনএফপিএ-এর টেকনিক্যাল অফিসার- অ্যাডলেসেন্টস অ্যান্ড ইয়ুথ, সিএসও এনগেজমেন্ট এন্ড এমইআরএল, সুরাইয়া সুলতানা, ন্যাশনাল কমিউনিকেশন অফিসার আফরা নাওমী এবং ফিল্ড অফিসার মোঃ আতাহার আলী।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সভাপতি শুভ্র মেহেদী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ উদ্দিন রায়হান সাদা, চ্যানেল ওয়ান সাংবাদিক হাকাম হীরা, সম্পাদক সাজ্জাদ আনসারী,জেলা প্রেসক্লাব জামালপুর এর সভাপতি মুখলেছুর রহমান লিখন, দৈনিক ইত্তেফাক সাংবাদিক এম শাহীন আল আমীন, গ্রীন টিভির সাংবাদিক মেহেদী হাসান ও নয়া দিগন্ত সাংবাদিক খাদেমুল ইসলাম।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম