প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ প্রতিনিধি ||
কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচরে স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলায় স্বামী ইসমাইলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৮ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি ইসমাইল পলাতক ছিলেন।আসামি ইসমাইল উরফে সাগর মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার উত্তর সরারচর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে ।ঘটনার বিবরণে জানা যায়, ঝর্ণা আক্তারের বিবাহের পর থেকে স্বামী নির্যাতন করতো। ২০১৬ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় ঝর্ণা আক্তারের বাবার বাড়িতে রান্না করা অবস্থায় স্বামী ইসমাইল এর সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে। পরবর্তীতে ঝর্ণা আক্তারের পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । এ ঘটনায় নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম