প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি ||
টাঙ্গাইলের ঘাটাইলে ৯ বছরের এক মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হাফেজ হানিফ আলী নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিপীড়নের শিকার শিশুটি অসুস্থ হয়ে বাড়ি ফিরে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। এরপর স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।জানা যায়, হাফেজ হওয়ার আশায় মাদরাসায় ভর্তি হওয়া শিশুটি ইতোমধ্যে কোরআনের ছয় পারা মুখস্থ করেছে। গত বৃহস্পতিবার রাতে পড়াশোনা শেষ হওয়ার পর শিক্ষক হানিফ আলী শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে তাকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিষয়টি কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, এর আগেও এই মাদরাসায় একই ধরনের ঘটনা ঘটেছিল এবং সে সময় অভিযুক্ত শিক্ষক হানিফ আলী এক অপরাধীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন।মাদরাসার সভাপতি কাওসার আহম্মেদ কায়েস এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভুক্তভোগীর চাচাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঘাটাইল থানার ওসি মো. মোকসেদুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম