প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের যুবকের মৃত্যু
সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি ||
পরিবারের মুখে হাসি ফোটাতে এবং স্বপ্ন পূরণের আশায় হাজার মাইল দূরে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন রবিন শিকদার। স্বপ্ন ছিল একদিন প্রিয়জনদের কাছে ফিরে পরিবারের কষ্ট ঘুচাবেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের রহিম শিকদারের ছেলে রবিন শিকদার।গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিঙ্গাপুরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন।বাবা-মা ও ছোট বোনকে রেখে রবিনের এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারসহ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে প্রিয় মানুষটি পরিবারের সচ্ছলতা ফেরাতে দূর প্রবাসে গিয়েছিলেন, তাকে চিরদিনের মতো হারিয়ে এখন স্বজনদের বুকজুড়ে শুধু হাহাকার আর না ফেরার বেদনা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম