প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেফতার
মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি ||
বাকেরগঞ্জের কবাই ইউনিয়নে ভ্যানচালক সুমন হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. সুমন শিকদার র্যাবের হাতে গ্রেফতার।২৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে উপজেলার শিয়ালঘুনি এলাকা থেকে র্যাব-৮ তাকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত সুমন শিকদার উপজেলার কবাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালেরকাঠী গ্রামের মো. বাবুল হোসেন সিকদারের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে কবাই ইউনিয়নের কালেরকাঠি এলাকায় নিজ বাড়ির সামনে ভ্যানচালক সুমনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় নিহতের মা মোছা. মনোয়ারা বেগম বাদি হয়ে ১১ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা করেন। মামলার নম্বর-১৯। মামলার এজাহারে অভিযোগ করা হয়, পূর্ববিরোধের জের ধরে আসামিরা পরস্পর যোগসাজশে সুমনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। নিহত সুমনের দ্বিতীয় স্ত্রীকে কেন্দ্র করে মনা তালুকদার নামে একজনের সঙ্গে সুমনের বিরোধের কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ও বাকেরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শিয়ালঘুনি ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি মো. সুমন শিকদারকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরো জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম