প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির সমাবেশ
মোঃ সায়েদুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি ||
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার হাতে অংশ নেন। ব্যানারে লেখা ছিল— “পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল।”সমাবেশে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস ও জিন্না কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান সান্ত, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জি এস জিন্নাসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি প্রতিবাদী মিছিল বের করেন। মিছিলটি মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো মুখরিত হয়ে ওঠে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম